IK'S ENGLISH

প্রিয় IKS পরিবার, তোমরা ইতিহাস পড়তে জন্মাওনি — তোমার জন্ম হয়েছে ইতিহাস লিখতে। পৃথিবী অজুহাত দাতাদের কখনো মনে রাখে না। পৃথিবী মনে রাখে শুধুমাত্র সফলদের। নিজের উপর বিশ্বাস রাখো। যেদিন তুমি সত্যিকার অর্থে নিজেকে বিশ্বাস করতে শিখবে, সেদিন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। প্রতিদিন নিজেকে বলো: “আমি নিজেকে বিশ্বাস করি, আমি সেরা। আমি পারব।” BELIEVE IN YOU তোমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়। তোমার লক্ষ্য ৯০+। তোমার আশেপাশে যারা আছে তারা কেউ তোমার থেকে ভালো নয়। শুধুমাত্র তোমার অবহেলায় তারা তোমার উপর উঠতে পারে। তুমি তাদের কোনো সুযোগ দিও না। অজুহাত তোমাকে দুর্বল করে দেবে। অধ্যবসায় তোমাকে অসাধারণ করবে। মাথা উঁচু করে দাঁড়াও। বড় স্বপ্ন দেখো। কঠোর পরিশ্রম করো। আর কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ো না। তোমরা IKS এর শিক্ষার্থী। তোমাদের পরিচয় হবে কথায় নয় কর্মে। অজুহাতে নয় অর্জনে। স্বপ্নে নয় সাফল্যে। believe in you

1

আমি পড়াই না, আমি শেখায়...মুখস্ত করে পাশ করা যায়, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে শিখতে হবে।